শিরোনাম
বিনোদন ডেস্ক : | ০২:১৭ পিএম, ২০২১-০২-২৫
প্রতিষ্ঠার ৪বছর পূর্ণ করলো দেশের আলোচিত সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। ২০১৭ সালের এই দিনে (২৫ ফেব্রুয়ারি) বাংলা গানকে বিশ্ব দরবারে তুলে ধরতে এবং হাজারো তারুণ্যের স্বপ্নকে আরও বেশি ঝলমলে করতে যাত্রা শুরু করে ধ্রুব মিউজিক স্টেশন।
যাত্রার শুরু থেকে ধ্রুব মিউজিক স্টেশন প্রকাশ করতে থাকে মানসম্পন্ন গান ও গানের নান্দনিক ভিডিও। সেই মিছিলে দেশের কিংবদন্তি থেকে শুরু করে নতুন প্রতিভাবানদের গান প্রকাশ করে প্রতিষ্ঠানটি। ক্রমাগত সেসব গান পৌঁছে যায় দর্শক শ্রোতার পছন্দের শীর্ষে। আর ধ্রুব মিউজিক স্টেশন হয়ে ওঠে সংগীতের নির্ভরতার অনন্য এক নাম।
সবচেয়ে উল্লেখযোগ্য দিক, সারা দেশের বহুমুখী প্রতিভাবানদের নিয়ে ধ্রুব মিউজিক স্টেশন সম্প্রতি আয়োজন করে প্রতিভা অন্বেষণের উদ্যোগ ‘ধ্রুব মিউজিক আমার গান’। যে উদ্যোগের মাধ্যমে সংগীতাঙ্গন পাচ্ছে এক ঝাঁক প্রতিভাকে।
ধ্রুব গুহ বলেন, ‘ভাষার মাসে সব ভাষা শহীদদের প্রতি অনেক শ্রদ্ধা, ভালোবাসা। তাদের আত্মত্যাগের কারণেই আমরা বাংলা ভাষায় কথা বলছি, বাংলা গান ও নাটক নিয়ে স্বপ্ন দেখছি। দেখতে দেখতে আপনাদের প্রিয় প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন ৪ বছর পূর্ণ করেছে। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ মিডিয়ার কাছে। সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে আমরা এতদূর আসতে পেরেছি। এ ভালোবাসা নিয়েই কাজ করে যেতে চাই।’
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, পাঁচলাইশ ও চান্দগাঁওয়ের ঘনবসতিপূর্ণ শহুরে এলাকা নিয়ে চট্টগ্রাম-৮ ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চাইথোয়াই মারমা: খাগড়াছড়ির ৫টি দর্শনীয় স্থান, ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুুত রাঙামাটি ও বান্...বিস্তারিত
আ.ন.ম. তাজওয়ার আলম : চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজদারহাট ডিসি পার্কে আয়োজিত ‘ফুল উৎসব’ শুরুতে পর্যটকদের আকর...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। পাত্রী রোজা আহমেদ। পড়াশোনা কর...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : খরচ পোষাতে না পেরে বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হতে পারে বলে ...বিস্তারিত
আব্দুল আলীম নোবেল, কক্সবাজার : কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন হিমছড়ি জাতীয় উদ্যান ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি কক্সবাজার জেল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited